Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুমকিতে রোগাক্রান্ত গরু জবাই, দু‘জনকে জরিমানা

Bangla FMbyBangla FM
৮:২৮ am ১৯, এপ্রিল ২০২৫
in অন্যান্য
A A
0
Exif_JPEG_420

Exif_JPEG_420

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির দায়ে মেসার্স বিসমিল্লাহ গোস্তঘর ও গরুর প্রকৃত মালিককে ১০হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা শহরের নূতন বাজার এলাকার এ ঘটনাটি ঘটেছে।

Exif_JPEG_420

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, শহরের নূতন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তঘরে মাংস বিক্রির জন্য প্রতিদিনের ন্যায় একটি রোগাক্রান্ত গরু জবাই করতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। টের পেয়ে দোকানের মালিক রনি মৃধা কৌশলে পালিয়ে যায়। পুলিশ এসে দোকানের কর্মচারি জাহিদুল ইসলাম(২৫)কে আটক এবং জবাইকৃত গরুর পচনধরা চামড়াসহ মাংস জব্দ করে। সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি মেজিষ্ট্রেট আবুজর মো: এজাজুল হক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচার বসিয়ে দোকান মালিকের পক্ষে কর্মচারি মো: জাহিদুল ইসলাম ও গরুটির প্রকৃত মালিক (বিক্রেতা) মো: রুস্তম আলীকে ১০হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করেন।

উল্লেখ্য, বিসমিল্লাহ গোস্তঘরের মালিক রনি মৃধার বিরুদ্ধে আগে থেকেই অপেক্ষাকৃত দুর্বল ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ রয়েছে।  লোকচক্ষুর আড়ালে প্রায়শ:ই সে রোগাক্রান্ত গরু জবাই করে চামড়া খসিয়ে দোকানে নিয়ে বিক্রি করে আসছিল। এমন একজন অসাধু মাংস ব্যবসায়িকে ১০হাজার টাকা জরিমানার দন্ড দেয়ায় ক্ষুব্ধ বাজারের ব্যবসায়িসহ সাধারণ মানুষ।

মো.সুমন মৃধা

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামিসার হ/ত্যা/কারীকে উন্মুক্ত মঞ্চে মানুষের সামনে ফাঁ*সি দেখতে চাই
  • রামিসা হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
  • বিভিন্ন আয়োজনে বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
  • জীবিত মানুষকেই দেওয়া হলো ‘মৃত্যু সনদ’! নরসিংদী পৌরসভায় তোলপাড়
  • নওগাঁর ধামইরহাটে ১০ বছরের শিশুর ওপর বলাৎকারের অভিযোগ, মাদরাসা শিক্ষক আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম