Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদে ত্যাগ ও মানবিক মূল্যবোধের বার্তা সরফরাজ সরফুর

Tanazzina TaniabyTanazzina Tania
১১:০৪ am ৩১, মে ২০২৬
in কর্পোরেট নিউজ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সমাজসেবক, রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক সরফরাজ আহমেদ সরফু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ-পরবর্তী শুভেচ্ছা জানিয়েছেন শ্রীমঙ্গল পৌরবাসীসহ সর্বস্তরের জনগণকে। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগ,সম্প্রীতি,মানবিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।

শুভেচ্ছা বার্তায় সরফরাজ আহমেদ সরফু বলেন,পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ,ধৈর্য ও মহান আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। ব্যক্তি স্বার্থ ও আত্মকেন্দ্রিকতা পরিহার করে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মধ্যেই এই উৎসবের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।

তিনি আরও বলেন,দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার প্রশ্নে জাতি একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আন্দোলন-সংগ্রামের পথে বহু নেতাকর্মী নানা নির্যাতন ও প্রতিকূলতার মুখোমুখি হলেও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রয়েছে।

ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সরফরাজ আহমেদ সরফু সামর্থ্যবানদের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। তিনি মনে করেন,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ এবং মানবিক মূল্যবোধের বাস্তব প্রতিফলন ঘটে।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন,বিভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সাম্য,ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পবিত্র ঈদুল আজহা সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য,সরফরাজ আহমেদ সরফু দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির রাজনীতি ও ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি শ্রীমঙ্গলে সামাজিক উন্নয়ন ও যুবসমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করে যাচ্ছেন।

Tags: ঈদমানবিক মূল্যবোধসরফরাজ সরফুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম