Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধর্মীয় ভাবগাম্ভীর্যে কক্সবাজারে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

Tanazzina TaniabyTanazzina Tania
১১:১২ am ৩১, মে ২০২৬
in অন্যান্য
A A
0

 আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কক্সবাজার জেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ মে সকাল সাড়ে ৭টায় এবং সাড়ে ৮টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন ঈদগাহ ময়দানে জেলার প্রধান (বৃহত্তম) ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় ও কক্সবাজার পৌরসভার ব্যবস্থাপনায় জেলার প্রধান ঈদ জামাতে ইমামতি করেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি সোলাইমান কাসেমী।

জামাতের আগে খুতবা ও বয়ানে কোরবানির তাৎপর্য তুলে ধরা হয়। নামাজের পরপরই ঘরে ঘরে পছন্দের এবং সাধ্যনুযায়ি কুরবানির পশু জবাই এর ধুম পড়ে।

জেলার প্রধান ঈদ জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীর সাথে স্থানীয় সাংসদ লুৎফর রহমান কাজল, জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উর্ধ্বতন সরকারি অফিসাররা নামাজ আদায় করেন।

এদিকে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আগের দিন সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিতকরণে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন সাংসদগণ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং প্রস্তুতি কার্যক্রমে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এবার সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে ঈদের জামাতে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে মাঠের প্রস্তুতি, সংস্কার কার্যক্রম এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়।

সার্বিক প্রস্তুতি ভালো থাকায় কক্সবাজারবাসী একটি সুন্দর, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন।

Tags: ঈদুল আজহাকক্সবাজারধর্মীয় ভাবগাম্ভীর্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম