Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার, ডাকাতির অভিযোগে চাঞ্চল্য

Bangla FMbyBangla FM
১১:৫৬ am ০১, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা চাঁদনগর এলাকায় একটি বাসা থেকে এক বৃদ্ধা নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শামসুন্নাহার বেগম (৭৫)। তিনি গৃহপরিচারিকা হিসেবে ওই বাসায় থাকতেন। মাথায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া লাশটি উদ্ধার করা হয় মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে।

বাসাটি সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিলা বেগমের। তিনি জানান, নিহত শামসুন্নাহার তার দূর সম্পর্কের বোন ও দীর্ঘদিনের বাসার সহযোগী।

রহিলা বেগমের বর্ণনা

শিক্ষিকা রহিলা বেগম জানান, “সকাল ৯টার দিকে আমি স্কুলে যাই। তিনি একাই বাসায় ছিলেন। দুপুরে টিফিনের সময় ফিরে এসে দরজায় কড়া নাড়ি, কোনো সাড়া না পেয়ে জানালায় নক করি। তাতেও সাড়া না পেয়ে পাশের বাসার লোকজনকে ডাকি। পরে দেখি দরজার বাইরে থেকে সিটকিনি লাগানো। দরজা খুলে দেখি আপা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মাথায় গভীর ক্ষত।”

তিনি আরও জানান, ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করা হয়েছে। বাসা থেকে ৪৫ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি এলইডি টিভি খোয়া গেছে বলে দাবি করেন তিনি।

নিহতের পরিবারের বক্তব্য

নিহতের ছেলে সামসুল বলেন, “সকাল ১১টার দিকে মায়ের সাথে মোবাইলে কথা হয়েছিল। তিনি অসুস্থ বোধ করছেন জানালে আমি বলি বাড়ি চলে আসতে। মা বলেন, রোববার বা সোমবার আসবেন। কিন্তু বিকেলে হঠাৎ খবর আসে মা মারা গেছেন। এসে দেখি তাকে হত্যা করা হয়েছে। এখনও লাশ দেখতে দেয়নি পুলিশ।”

তদন্ত কার্যক্রম

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাসাটি জিম্মায় নিয়েছি। রংপুর থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে। তারা পৌঁছানোর পর সুরতহাল ও আলামত সংগ্রহের পর লাশ থানায় এনে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।”

বিকাল সাড়ে ৪টার দিকে সিআইডির ক্রাইম সিন দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শত শত উৎসুক জনতা ভিড় জমিয়েছে ঘটনাস্থলে।

Tags: রক্তাক্ত লাশ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম