Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফল ঢাকাগামী যাত্রীবাহী বাসে অভিযান: ১৪ মণ জাটকা ইলিশ জব্দ

Bangla FMbyBangla FM
১২:৩৮ pm ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি


পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকাগামী তিনটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ১৪ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গতকাল (বুধবার)  দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিএনটি অফিসের সামনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। জব্দকৃত বাসগুলো হলো মুন পরিবহন, অন্তরা পরিবহন ও ডলফিন পরিবহন। তবে জাটকা জব্দ করা হলেও বাস কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো শাস্তি বা জরিমানা আরোপ করা হয়নি।


স্থানীয় যাত্রীরা জানান, পটুয়াখালীর গলাচিপা, দশমিনা ও বাউফল উপজেলা থেকে চেয়ারম্যান, কিংস, অন্তরা, মুন, ডলফিন ও বাউফল এক্সপ্রেস নামের ছয়টি বাস কোম্পানি নিয়মিত ঢাকায় যাতায়াত করে। রাতের বাসগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ পরিবহন করা হয়, যা থেকে গন্ধ ছড়িয়ে যাত্রীরা অতিষ্ঠ হয়ে যান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীদের ক্ষোভ প্রকাশ পেয়েছে। এর আগেও মাছ পরিবহনের দায়ে বাস কোম্পানিগুলোকে সতর্ক ও জরিমানা করা হলেও তারা নিয়মিত মাছ পরিবহন অব্যাহত রেখেছে।


সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গলাচিপা থেকে ছেড়ে আসা চারটি বাসে ৫-৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ ঢাকায় পাচার হচ্ছে। পরে অভিযানে তিনটি বাস আটক করা হয় এবং প্রায় ১৪ ড্রাম ভর্তি জাটকা জব্দ করা হয়, যা আনুমানিক ১৪ মণ। প্রথমবার বাসগুলো আটক হওয়ায় তাদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে একই অভিযোগ প্রমাণিত হলে উপজেলা ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরিবহনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
—

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইউনিট ৭৩১:যুদ্ধাপরাধ থেকে গোপন চুক্তি
  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা
  • শ্রীমন্ত মহাপ্রভুর ১৪৩২ চৈতন্যসুধা উৎসব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম