Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Bangla FMbyBangla FM
১:১০ pm ২৬, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

পীরগাছা (রংপুর) প্রতিনিধি-

ইসলাম বিরোধী সংগঠন হিজবুত তাওহীদ কর্তৃক মহানবি (সা.) কে অবমাননা ও এলাকাবাসীর উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজারে হাজার জনতার উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল ওই ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা।

তারা দুটি দাবি রেখে বলেন, আগামী ৪৮ঘণ্টার মধ্যে এলাকাবাসীর উপর অতর্কিতভাবে হামলাকারী হিজবুত তাওহীদ সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এর ব্যত্যয় ঘটলে আন্দোলন আরও জোরদার করা হবে। ইসলাম বিরোধী সংগঠন হিজবুত তাওহীদ নিষিদ্ধ করতে হবে।

এসময় উত্তেজিত জনতা বিভিন্ন শ্লোগান দেন। হিজবুত তাওহীদের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবি মুস্তফা। সবাই মোরা রসূল সেনা, ভয় করিনা বুলেট বোমা। এক, দুই, তিন, চার-হিজবুত তাওহীদ বাংলা ছাড়! 

আব্দুল্লাহ আল সাঈদ শামীম বলেন, হিজবুত তাওহীদ ইসলামকে একটি নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে। কুরআন-হাদীসের অনেক কিছু তারা মানেনা। 

মোক্তার হোসেন বলেন, হিজবুত তাওহীদ নামে একটি সংগঠন আমাদের ভাইদের উপর অতর্কিভাবে হামলা করে। তারা সবাই গুরুত্ব অসুস্থ হয়ে মেডিকেলে আছে। আমাদের দাবি তাদের নিষিদ্ধ ও ৪৮ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এছাড়াও নুরুল আমিন, আব্বাস আলী, মিজানুর রহমান সহ অনেকে জোরালো বক্তব্য রাখেন।

পীরগাছা থানা ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ ৩০০ জন অজ্ঞাত নামীয় আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

উল্লেখ্য, গত সোমবার সকাল ৮টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ সিদাম এলাকায় হিজবুত তাওহীদের ৫০ জন কর্মী একটি গোপন বৈঠক করছিলেন। বৈঠকের খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ১৫ জন আহত হয়। যাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম