Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারীতে রাস্তার কাজ শেষ না হতেই হাতের খোঁচায় উঠে যাচ্ছে পিচের ঢালাই

Bangla FMbyBangla FM
৩:৩০ pm ০৫, মে ২০২৫
in অন্যান্য
A A
0

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ১৮ কোটি টাকা ব‍্যয়ে নির্মিত সাড়ে আট কিলোমিটার রাস্তার কাজ শেষ না হতেই হাতের খোঁচায় উঠে যাচ্ছে পাথর ও পিচের ঢালাই। এতে নিম্নমানের উপকরণ দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে সাব কন্ট্রাকে কাজ বাস্তবায়নকারী ব‍্যক্তি মোঃ বেলাল হোসেন এর বিরুদ্ধে ।

জানাগেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা ঘাটপার পর্যন্ত সাড়ে আট কিলোমিটার রাস্তা ১৭ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা ব্যয়ে মেরামতের উদ্যোগ নেয়। এরমধ্যে বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৬০০ মিটার রাস্তা আরসিসি ঢালাই এবং অবশিষ্ট রাস্তা কার্পেটিং হওয়ার কথা। সরকারের উন্নয়ন সহযোগী এশিয়ান ডেভেলপমেন্ট ব‍্যাংক ( এডিবি ) এর আর্থিক সহযোগিতায় কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

দরপত্রে কাজটি পায় “আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি নামের কুড়িগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটির মেয়াদকাল ধরা হয় ৫ জানুয়ারি২০২৪ থেকে ৩০ জুন ২০২৫।পরে কাজটি মোঃ বেলাল হোসেন নামক এক ব‍্যক্তির কাছে বিক্রি করে দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা শালজোড় ঘাটপার পর্যন্ত রাস্তার মেরামত কাজ প্রায় ৮৫ শতাংশ শেষ হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ করা হচ্ছে সড়কটি। কোথাও কোথাও ময়লার ওপরেই দেয়া হয়েছে পিচ ঢালাই। রাস্তা মেরামতের কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে সড়কের পিচ। রাস্তায় চলাচলকারী পথচারীর পায়েও লেগে যাচ্ছে পিচ। আবার যানবাহনের চাকার দাগ বসে যাচ্ছে সড়কে। এমনকি পা দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে কার্পেটিং। নিম্নমান এবং কম পুরুত্বের অপরিকল্পিত কার্পেটিং করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়রা অভিযোগ করেন, সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে। অথচ সড়ক কার্পেটিংয়ের পুরুত্ব ও পিচ ঢালাইয়ে কম দেয়া হয়েছে বিটুমিনও।এছাড়া কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার না করে ধুলা-ময়লার ওপরই পিচ ঢালাই করা হয়েছে। ব‍্যবহার করা হয়েছে নিম্নমানের ইট। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নমানের কাজ ও হাতের খোঁচায় পিচ উঠে যাওয়ার ছবি ও ভিডিও ভাইরাল হলে স্থানীয়রা রাস্তার কাজ বন্ধ করে দেন।

এবিষয়ে সাব কন্ট্রাকে কাজ নেওয়া ব‍্যক্তি মোঃ বেলাল হোসেন বলেন, কাজ চলমান রয়েছে। পিচ এর বিটুমিন জমাট না বাধায় মটরসাইকেল চালানোর কারণে পিচ উঠে গেছে। পরে ঠিক করে দেওয়া হয়েছে।

উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, কাজে কোন অনিয়ম খুঁজে পাওয়া যায়নি। রাস্তার মাটি ও অন‍্যান‍্য কারণে কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানকে তা ঠিক করতে বলা হয়েছে।

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা
  • শ্রীমন্ত মহাপ্রভুর ১৪৩২ চৈতন্যসুধা উৎসব
  • সিলেটে র‍্যাব-ডিসির যৌথ অভিযানে ১২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম