Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
১১:৩১ am ২৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা থেকে:

বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শহীদ মিনার চত্বরে “জুলাই যোদ্ধা সংসদ” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার অন্যতম সংগঠক আহত যোদ্ধা আবু হাসান।

এসময় উপস্থিত ছিলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, সদস্য সচিব সুহাইল মাহাদিন সাদী, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, শহীদ আবুল বাশারের ভাই মো. চঞ্চল এবং আহত যোদ্ধাদের মধ্যে আলিফ হোসেন, ফারুক হোসেন, আব্দুল আজিজ, মুনিয়া আক্তার, আব্দুর রহমান, নাহিদ হাসান, রত্না (সদস্য, বৈছা), রাশেদ হোসেন ও জাহাঙ্গীরসহ আরও অনেকে।

লিখিত বক্তব্যে জানানো হয়, বিপ্লবী সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, ৩০ কার্যদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। কিন্তু সময়সীমা প্রায় শেষের পথে হলেও এখনো এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বক্তারা বলেন, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়।

তারা অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় সংঘটিত গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার প্রত্যাশা ছিল—জুলাই ঘোষণাপত্রের প্রকাশ, গণহত্যার বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় দৃশ্যমান সংস্কার। কিন্তু বর্তমান সরকার এখনো সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

বক্তারা অবিলম্বে ঘোষিত সময়ের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ ও ‘গণহত্যার বিচার’ সম্পন্ন করার আহ্বান জানান এবং তা বাস্তবায়নে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জাপুরে জাতীয় ফল মেলা ও ফল প্রদর্শনীর উদ্বোধন
  • শেরপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক
  • ​ফুলবাড়ীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বিশাল মানববন্ধন
  • ব্রাহ্মণবাড়িয়ায় পুশইনের আশঙ্কায় সীমান্তে সতর্ক বিজিবি
  • পানিবন্দি পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশে নাগেশ্বরীর ইউএনও

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম