Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানবাধিকার সংগঠনের কর্মকর্তা ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ 

Bangla FMbyBangla FM
১:১৯ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৫
in সংগঠন
A A
0

বাগআঁচড়া প্রতিনিধি:

আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংস্থা যশোর পশ্চিম শাখার সভাপতি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে পরিচয়পত্র বানিয়ে দেওয়া ও পরিচিতসভার আয়োজনের নামে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছে বলে অভিযোগ উঠেছে আসাদুজ্জামান আসাদ নামে এক যুবকের বিরুদ্ধে। 

পরে,সংগঠনটিকে মানুষের বিশ্বাসযোগ্য করতে শনিবার(১৫ ফেব্রুয়ারী) সকালে যশোরের শার্শার বাগআঁচড়া হাই স্কুল মাঠে পরিচিতি,মত বিনিময় ও শপথ গ্রহন অনুষ্ঠান আয়োজন করেন সংস্থাটি।এতে যশোর জেলা পুলিশ সুপার,শার্শা নির্বাহী কর্মকর্তা,বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,যশোর জেলা বিএনপির সদস্য সবিচ এ্যাডভোকেট সাবেরুল হক সাবু,শার্শা থানা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,সাধারণ সম্পাদক নরুজ্জামান লিটন,শার্শা,ঝিকরগাছা ও চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ মোট ২৩ জনকে অতিথি করা হয়।

তবে এই অনুষ্ঠানে একজন জামায়াত নেতা ছাড়া আর কোন আমন্ত্রিত অতিথিকে উপস্থিত হতে দেখা যায়নি।এদিকে,শার্শা উপজেলা সমাজসেবা অফিস ও হিউম্যান রাইর্টস যশোরের কর্মকর্তারা জানিয়েছেন এটি একটি ভুঁইফোঁড় সংগঠন। এদের বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই।

তথ্যনুস্ধানে জানাগেছে, বাগআঁচড়া ইউনিয়ন ওলামালীগের সাবেক সভাপতি মৃত নেছার উদ্দীনের ছেলে আসাদুজ্জামান আসাদ। তিনি দীর্ঘদিন যাবত প্রবাসে ছিলেন।গত দুই বছর আগে দেশে এসে বেকার জীবনযাপন করছিলেন।হঠ্যাৎ গত কয়েকমাস অনিবন্ধিত অনলাইন পোর্টাল আজকের গোয়েন্দা সংবাদ নামের একটি পত্রিকা কার্ড গলায় ঝুলিয়ে  এবং একটি বুম সাথে নিয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মি পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে মানবাধিকার কর্মির পরিচয়পত্র বানিয়ে দেওয়ার নামে জন প্রতি ৩ থেকে ৫ হাজার টাকা করে অর্থ আত্মসাত করে আসছে।শনিবার উপজেলা বাগআঁচড়া হাইস্কুল মাঠে ঢাকঢোল বাজিয়ে আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংস্থার নামে পরিচিত ও মতবিনিময় সভার আয়োজন করলে বিষয়টি সাংবাদিকদের নজরে আসে।পরে বিভিন্ন দপ্তরে সংস্থাটির সত্যতা নিয়ে জানতে চাইলে সকলে এটাকে ভুঁইফোড় বলে অবহিত করেন।

শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নরুজ্জামান লিটন জানান,তারা দাওয়াত পেয়েছিলেন। তবে সংস্থাটির বিষয়ে খোঁজখবর নিয়ে ভালো তথ্য না পাওয়া ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ কোন কিছু না জানানোই তারা আসেননি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম তিনি কেন আসেননি জানতে চাইলে বলেন,তিনি সরকারি কাজে ব্যস্ত আছেন।এ সময় তিনি সংস্থাটির বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং সাংবাদিকদের ও খোঁজখবর নেওয়ার জন্য অনুরোধ করেন।

অভিযুক্ত আসাদ জানান,আমাদের সংস্থার নিয়ম হচ্ছে  সদস্য হতে গেলে সর্বনিম্ন ১ হাজার থেকে ২ হাজার টাকা দিতে হয়।তিনি এই টাকা কতজনের কাছ থেকে নিয়েছেন জানতে চাইলে তিনি তড়িঘড়ি করে আলাপকলটি কেটে দেন। 

হিউম্যান রাইর্টসের যশোরের নির্বার্হী পরিচালক বিনয় কৃষ্ণ   মল্লিক জানান,এ সব কতিপয় ভুয়া সংগঠনের লোকজন সেবা প্রার্থীদের ভুল বুঝিয়ে মানবাধিকারের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।পারিবারিক, জমিসংক্রান্তসহ যে কোনো সমস্যা সমাধানের নামে অর্থ আদায় করে তারা। প্রশাসনের কাছে বিভিন্ন তদবিরের পাশাপাশি করছে আইডি কার্ড বাণিজ্য। সংগঠনের মনোগ্রাম ও পতাকা ব্যবহার করে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়ে দাঁপিয়ে বেড়াচ্ছে কেউ কেউ। কোনো কোনো ক্ষেত্রে পুলিশসহ সরকারের মাঠ প্রশাসনের কর্মকর্তারা তাদের সরকারি প্রতিষ্ঠান ভেবে বিভ্রান্ত হচ্ছেন।

শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদ মিলন জানান,এ নামের মানবাধিকার সংস্থার বিষয়ে তার কাছে এবং অফিসে কোন তথ্য নেই।বিষয়টি  ক্ষতিয়ে দেখছেন বলে তিনি জানান।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান,সংস্থাটির বিষয়ে আমার জানানেই।তবে সংগঠনটি যদি প্রতারণার সাথে জড়িত থাকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডেস্কটপে ফেসবুক ব্যবহারে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
  • ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
  • আজ কথাশিল্পী হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী
  • শাপলা চত্ত্বরে হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ৪১ জনের নামে মামলা
  • নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে যা ভাবছেন জোহরান মামদানি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম