Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদাবাজির অভিযোগে একই পরিবারের তিন সমর্থককে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ

Bangla FMbyBangla FM
৪:০৬ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে একই পরিবারের তিন সমর্থককে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে রাজনৈতিক সম্পর্ক বজায় না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

বহিস্কৃতরা হলেন- উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড গাড়ালিয়া পাড়া গ্রামের কান্দু শেখের ছেলে বাবুল হোসেন, তার ভাই সেতাব আলী এবং বাবুলের ছেলে জনি।

এর আগে গত মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল ও সাধারণ সম্পাদক কাজী লিয়াকত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, চুরি করা, মারামারিসহ অসামাজিক কার্যক্রলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল কার্যক্রম ও দলীয় নেতাকর্মীদের সাথে রাজনৈতিক কর্মকাণ্ড না করার নির্দেশ প্রদান করা হলো। তারা দলের পরিচয় বহন করতে পারবে না এবং তাদের অপকর্মের দায় বিএনপি বহন করবে না।

এতে আরও বলা হয়, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের তাদের সাথে কোনো ধরণের রাজনৈতিক সম্পর্ক বজায় না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপি সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল জানান, তারা দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। পরে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দল কার্যক্রম ও দলীয় নেতাকর্মীদের সাথে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তারা দলের কেউ না, সমর্থক ছিলেন।

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফুলবাড়ীতে পুলিশের অভিযানে গাঁজা ও নগদ টাকা উদ্ধার
  • দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলার
  • আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী
  • শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম