Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুরের নেছারাবাদে আগুনে ৫০টি দোকান পুড়ে ছাই

Bangla FMbyBangla FM
৬:২৯ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরের মাছ বাজার সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে
৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর,কাউখালি ও নেছারাবাদ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে বাজারের মাসুদ নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে নেছারাবাদ ফায়ার সার্ভিসকে ফোন দিলে প্রথমে নেছারাবাদ ফায়ার সার্ভিস পরে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর ও কাউখালী ফায়ার স্টেশন কর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাজারের প্রায় ৫০টি দোকান পুড়ে যায়।

তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমি দোকানে যাই। গিয়ে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। কোনো মালামাল বের করতে পারিনি। আমার দুটি দোকান ছিল। দুটি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে।


মিয়ারহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক বাদল বেপারী বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। এতে আমাদের বাজারের প্রায় ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এখানে সবাই বড় ব্যবসায়ী হওয়ায় এতে আনুমানিক শতকোটি টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে মাসুদ নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
  • ইনফান্তিনো বিশ্ব ফুটবল পরিচালনার অযোগ্য বলে মন্তব্য মানবাধিকার সংস্থার
  • রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি
  • দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
  • ১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম