Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ভূমি অফিসে খাজনা খারিজে ব্যাপক অনিয়মের অভিযোগ 

Bangla FMbyBangla FM
৫:২১ am ২৬, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৮ নং ধোপাডাঙ্গা ইউপি ভূমি অফিসে ব্যাপক অনিয়মে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। 

সাধারণ জমির মালিকরা জমির খারিজ, খাজনা পরিষদের জন্য ধোপাডাঙ্গা ইউপি ভূমি অফিসে গেলে বিভিন্ন অজুহাত দেখিয়ে মোটা অংকের নগদ অর্থ বানিজ্য করে চলছে কর্মরত সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) মোখলেছুর রহমান। 

সাধারণ জমির মালিকরা গণমাধ্যমকে জানান, ধোপাডাঙ্গা ইউপি ভূমি অফিসে জমির খারিজের জন্য গেলে, (তহসিলদার) মোখলেছুর রহমান বলেন, খারিজ করতে হলে আহাদের সাথে কথা বলেন, আহাদ জমির মালিকের সাথে মোটা অংক কন্ট্রাক করার পর খারিজের সুপারিশ করেন (তহসিলদার)। 

এমন ভাবে প্রতি খারিজে সর্বনিম্ন ০৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেন কর্তাবাবু। শুধু এখানেই নয়, সাধারণ অজ্ঞ জমির মালিকদের পকেট ফুটোর হাতিয়ারের নাম খারিজ ও খাজনা।  এখানেই থেমে নেই অনিয়ম, খাজনা পরিষদ করতে আসা মানুষ গুলোর সাথে ভিন্ন কায়দায় অর্থ হাতান।

বিভিন্ন দাগের মোট খাজনার টাকা গ্রহণ করে এক দাগের খাজনা রশিদ প্রদান করেন।  অন্য দাগের বিষয় জানতে চাইলে, বিভিন্ন অজুহাত দেখিয়ে, পরবর্তী সংশোধন করার কথা বলে বিদায় করেন। 

এব্যাপারে তহসিলদার মোঃ মোখলেছুর রহমানের সাথে সংবাদ কর্মীর কথা হলে, তিনি বলেন যে সকল ব্যাক্তি ভূমি অফিসে সেবা নিতে আসেন, তারাই সংগে করে দালাল আনেন, আমার কোন নিজস্ব দালাল নেই। 

মোট দাগের টাকা গ্রহণ করে একদাগের খাজনার রশিদ প্রদান ও খারিজের প্রস্তাবনায় অর্থ বানিজ্য বিষয়ে কথা হলে, এর কোন উত্তর দিতে পারেনি। 

ভূমি অফিসের কে আহাদ, জানতে চাইলে তিনি বলেন আহাদ অনলাইনে খাজনার আবেদন করেন।  আহাদের নিয়োগ বিষয়ে জানতে চাইলে কোন উত্তর পাওয়া যায়নি।

খারিজ ও খাজনা বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সাথে কথা হলে, তিনি গণমাধ্যম কর্মীকে জানান, ইউনিয়ন ভূমি অফিসের দালাল ধরতে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে বলেন, তিনি বলেন খারিজের সরকারি ফী ১১৫০ টাকা, বেশি নেয়ার সুযোগ নেই। 

যে অফিসে সাধারণ মানুষ প্রতারিত হবে সুনিদ্রিষ্ট প্রমাণ পেলে উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। 

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম