Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১ম দিন অনুপস্থিত ৩ হাজার ৩০৪ জন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩২ pm ১৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, শিক্ষা
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা- ২০২৫ এর প্রথম দিন অনুপস্থিত ছিল ৩ হাজার ৩০৪ জন। এছাড়া জেলার ১৭টি কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার সাতটি উপজেলায় ১৭টি কেন্দ্রে মোট ৮ হাজার ৫০২ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩ হাজার ৩০৪ জন। উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ১৪ শতাংশ বলে জানান প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট কতৃপক্ষ ।সাতক্ষীরা জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে বালক ৩ হাজার ৩০৫ জন এবং বালিকা ৩ হাজার ৪৮৭ জন।

উপজেলাভিত্তিক হিসেবে সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে সাতক্ষীরা সদর উপজেলায়। অন্যদিকে সবচেয়ে কম ৪৭৫ জন পরীক্ষার্থী দেবহাটা উপজেলায়। আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা ও শ্যামনগর উপজেলাতেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলার ১৭টি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

কেন্দ্রগুলোতে প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ভালো পরীক্ষা উপহার দিতে পারব। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে আমাদের শিশুরাই লাভবান হবে।” তিনি আরও বলেন, বর্তমান সরকার বৃত্তির সংখ্যা ও বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি করেছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে।

Tags: শিক্ষাসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চা-বাগানের মিষ্টি গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘চা গরম’
  • এই দেশ আমাদের, অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না: মির্জা ফখরুল
  • জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার
  • রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত মির্জা ফখরুলের, বিএনপিতে নতুন নেতৃত্বের সম্ভাবনা
  • ইসরায়েল-ইরান নিউক্লিয়ার সংঘাত: একটি আত্মঘাতী সমীকরণের বিশ্লেষণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম