Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাভাবিপ্রবিতে ‘আইজিইএম’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:৩৬ am ০৩, জুলাই ২০২৫
in ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘আইজিইএম ভাবনা থেকে বাস্তবায়নে: বাংলাদেশের আইজিইএম ভবিষ্যৎ নির্মাণের যাত্রা’ শীর্ষক একটি সেমিনার।

বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সম্মেলন কক্ষে এ আয়োজন করে মাভাবিপ্রবি বায়োটেক ক্লাব এবং ইন্টারন্যাশনাল জেনেটিকালি ইঞ্জিনিয়ার্ড মেশিন (আইজিইএম) এর বাংলাদেশ চ্যাপ্টার।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন বিজিই বিভাগের চেয়ারম্যান ও বায়োটেক ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

বিশেষ রিসোর্স পার্সন হিসেবে সেমিনারে যুক্ত ছিলেন ইউরোপ, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের আইজিইএম অ্যাম্বাসেডর এবং ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার (যুক্তরাজ্য) এর শিক্ষার্থী উসরাত নুবাহ, এবং একই অঞ্চলের আইজিইএম প্রোমোটর ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হাসান।

সেমিনারে বিজিই বিভাগ ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,

“আইজিইএম শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণ বিজ্ঞানীদের জন্য এক সম্ভাবনার দ্বার। বাংলাদেশি শিক্ষার্থীরা এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উদ্ভাবনী চিন্তা ও প্রকল্প উপস্থাপন করে দেশের গৌরব বাড়াচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক পর্যায়ে সম্মান অর্জন করছে, যা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা।”

তিনি আরও বলেন,

“বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনের পাশে থাকবে। এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে বিজ্ঞানের অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে সহায়তা করবে।”

আইজিইএম সম্পর্কে সংক্ষেপে:

আইজিইএম (International Genetically Engineered Machine) হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ও সম্মানজনক সিনথেটিক বায়োলজি বিষয়ক প্রতিযোগিতা। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা জিন প্রকৌশল ও জীববিজ্ঞানের মাধ্যমে উদ্ভাবনী ও মানবকল্যাণমূলক প্রকল্প উপস্থাপন করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম