Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবালয়ে গ্রামপুলিশদের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Bangla FMbyBangla FM
৪:৩৩ am ০৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গ্রামপুলিশদের পেশাগত দক্ষতা ও আচরণগত মানোন্নয়নের লক্ষ্যে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলা পরিষদের আধুনিক হলরুমে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG)-এর আয়োজনে এবং শিবালয় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোসাঃ ইয়াসমিন খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমি, শিবালয় থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ দবিরুল ইসলাম, ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ মশিউর রহমান।

প্রধান অতিথি ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, “গ্রামপুলিশরা প্রশাসনের প্রান্তিক স্তরের কর্মী হিসেবে জনগণের সঙ্গে সরাসরি কাজ করেন। তাদের সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ তাদের কেবল নিয়ম-কানুন শেখাবে না, বরং একজন দক্ষ ও সচেতন কর্মী হিসেবে গড়ে তুলবে।”

পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, “প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ জরুরি। গ্রামপুলিশদের এই প্রশিক্ষণ প্রশাসনের কার্যক্রমে সহযোগিতা বাড়াবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও জাকির হোসেন বলেন, “গ্রামপুলিশরা আইন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করলে তারা অপরাধ প্রতিরোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রামপুলিশ সদস্যরা জানান, এই ধরনের প্রশিক্ষণ তাদের বাস্তব জীবনের কাজকর্মে সহায়ক হবে এবং দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

মাসব্যাপী এই প্রশিক্ষণে প্রশাসনিক নিয়মাবলি, আইন-শৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে শিবালয় উপজেলার সকল গ্রামপুলিশ সদস্যদের এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম