Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব

Bangla FMbyBangla FM
৩:৫৭ am ০৮, মে ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন ডেস্ক:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ সিদ্দিককে আসামি করা হয়েছে। এই মামলার তদন্তের অংশ হিসেবে আগামী ১৪ মে সকাল ১০টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ জানিয়ে নোটিশ পাঠানো হয়েছে।

৭ মে তারিখে দুদকের পক্ষ থেকে পাঠানো ওই নোটিশ ধানমন্ডি ও গুলশানের দুটি ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। একই মামলায় রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সর্দার মোশারফ হোসেনকেও একই দিনে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।

এর আগে, বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ মে দুদকে হাজির হতে বলা হয়।

দুদকের দায়ের করা মামলায় বলা হয়, গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের বিনিময়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট গ্রহণ করেন টিউলিপ সিদ্দিক।

এই মামলাটি গত ১৫ এপ্রিল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করেন সহকারী পরিচালক মনিরুল ইসলাম।

Tags: দুর্নীতিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম