Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে রেকর্ড বৃষ্টি ও জোয়ারে উপকূলজুড়ে চরম দুর্ভোগ

Bangla FMbyBangla FM
৪:৫৭ am ৩০, মে ২০২৫
in জাতীয়
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ। এ অতিবৃষ্টির কারণে জেলার উপকূলীয় এলাকার বহু নিচু অঞ্চল প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছে জনসাধারণ।

কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর, চরহাজারী, চরএলাহী ও দ্বীপ উপজেলা হাতিয়ার বেশ কিছু নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে নদনদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ পানির নিচে চলে গেছে।

জেলা শহর মাইজদীতে টানা বৃষ্টিতে পৌর এলাকার ফ্ল্যাট রোড, মাস্টারপাড়া, আল-ফারুক একাডেমি সড়ক, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ সড়কসহ বেশ কিছু সড়ক প্লাবিত হয়েছে। বিদ্যুৎ সংযোগও বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন রয়েছে।

আবহাওয়া ও দুর্যোগ পরিস্থিতি
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এদিকে, হাতিয়া সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলীয় বাঁধে। হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফাহিম নামের একটি পণ্যবাহী ট্রলার চার কোটি টাকার মালামালসহ ডুবে গেছে।

মানবিক বিপর্যয়
জোয়ারের তোড়ে কোম্পানীগঞ্জ ও হাতিয়ার বিভিন্ন বাঁধ ভেঙে যায়। এতে ঘরবাড়ি, মাছের ঘের, ধান ও সবজিক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। নিঝুমদ্বীপের নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়ে প্রায় ৪৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

হাতিয়ার বিভিন্ন চরের (চরইশ্বর, নলচিরা, ঢালচর, সুখচর, চরঘাসিয়া) সড়ক ও বসতঘরে জোয়ারের পানি ঢুকে পড়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন উপকূলবাসী। ঝড়ো বাতাস ও উত্তাল সাগরের কারণে টানা তিন দিন ধরে নোয়াখালীর সাথে হাতিয়ার নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রশাসনের পদক্ষেপ
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমদ বলেন, “বৈরী আবহাওয়া মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সব সংস্থা মাঠে কাজ করছে।”

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদলের প্রস্তুতি সভা
  • দিনাজপুরে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
  • ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
  • রাশেদ প্রসঙ্গে জামায়াত আমিরকে কড়া জবাব আবিদের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম