Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোল কাস্টমসে ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলছে

Bangla FMbyBangla FM
১০:০৮ am ২৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে যশোরের বেনাপোল কাস্টমস হাউজে চলছে ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচি।

শনিবার (২৮ জুন) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় কাস্টমস হাউজে বন্ধ রয়েছে আমদানি-রফতানি সংক্রান্ত সব ধরনের শুল্কায়ন কার্যক্রম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাস্টমস ভবনের প্রধান গেটে ব্যানার ঝুলিয়ে কড়া নিরাপত্তার মধ্যে সীমিত করা হয়েছে প্রবেশাধিকার। কর্মকর্তাদের টেবিলগুলোও ছিল ফাঁকা।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার বন্ধ থাকায় কোনো বিল অব এন্ট্রি দাখিল করা সম্ভব হয়নি। ফলে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে শনিবার সারাদিন কোনো আমদানি-রফতানি কার্যক্রম হয়নি। তবে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, শনিবার সকাল থেকে কাস্টমসের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবারের আইজিএম ইস্যুর পর মাত্র ৬টি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করলেও এরপর আর কোনো ট্রাক প্রবেশ করেনি।

এর আগে ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত প্রতিদিন কিছু সময়ব্যাপী কলম বিরতি কর্মসূচি পালন করেন কাস্টমস কর্মকর্তারা। শনিবারের পূর্ণাঙ্গ কর্মবিরতি ‘কমপ্লিট শাটডাউন’ হিসেবে পালন করছেন তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা
  • শ্রীমন্ত মহাপ্রভুর ১৪৩২ চৈতন্যসুধা উৎসব
  • সিলেটে র‍্যাব-ডিসির যৌথ অভিযানে ১২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম