Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে মধ্যরাতে বিষ প্রয়োগে তিন বিঘা পুকুরের মাছ নিধন

Bangla FMbyBangla FM
১০:৪৪ am ২৭, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এক মধ্যবিত্ত মাছচাষীর তিন বিঘা পুকুরের সমস্ত মাছ বিষ প্রয়োগে মারা গেছে। ক্ষতিগ্রস্ত মাছচাষী মো: হাচেন মাতুব্বর (৭০) জানান, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গভীর রাতে তার পুকুরে দুর্বৃত্তরা বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে প্রায় তিন লক্ষ টাকার মাছ মেরে ফেলে।

ভুক্তভোগী মো: হাচেন মাতুব্বরের অভিযোগ, তিনি একজন পরিশ্রমী খেটেখাওয়া মানুষ। পুকুরে মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করছিলেন। অজ্ঞাত ব্যক্তিদের এমন নিষ্ঠুর কাজের ফলে তিনি চরম হতাশা ও আর্থিক সংকটে পড়েছেন। তিনি বলেন, “আমি এখন বুঝতে পারছি না, কিভাবে নিজের জীবন চালাবো। মাছচাষ বন্ধ হলে আমার সংসার চালানো অসম্ভব হয়ে যাবে।”

তিনি আরো জানান, যে বা যারা এই অমানবিক কাজ করেছে, তারা সম্পূর্ণ বিবেকহীন। ক্ষতিগ্রস্ত হাচেন মাতুব্বর এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

ঘটনার পর তিনি ফরিদপুর সদরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তানভীর তুহিন

Tags: অপরাধমাছ নিধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পঞ্চগড়ে করতোয়া সেতুর ওপর চলন্ত মাইক্রোবাসে আগুন
  • কাপ্তাইয়ে প্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগরপাড়া
  • বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল
  • হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি
  • কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন কৃষিতে উৎপাদন বিপ্লবের আহ্বান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম