Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পঞ্চগড়ে করতোয়া সেতুর ওপর চলন্ত মাইক্রোবাসে আগুন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৬ pm ৩০, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃআমিরুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি: 

শহরের করতোয়া সেতুর ওপর একটি চলন্ত হাইয়েস মাইক্রোবাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালকের বিচক্ষণতায় মাইক্রোবাসে থাকা যাত্রীসহ সবাই নিরাপদে নামতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ (৩০ এপ্রিল, ২০২৬) পঞ্চগড় শহরের অত্যন্ত ব্যস্ততম করতোয়া সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি চলন্ত মাইক্রোবাসে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় সেতুর দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পঞ্চগড় সদর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিদগ্ধ মাইক্রোবাসটি সেতু থেকে সরিয়ে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি চলন্ত অবস্থায় যান্ত্রিক গোলযোগ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে চালক দ্রুত গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Tags: পঞ্চগড়মাইক্রোবাস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
  • ইরানে ফের হামলা হলে ভয়াবহ পরিণতি হবে: ট্রাম্পকে পুতিনের সতর্কবার্তা
  • নাগরপুরে পাগলা কুকুরের আক্রমণে ১৫ জন আহত
  • জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
  • বুদ্ধ পূর্ণিমায় দেশবাসীসহ বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম