Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হবিগঞ্জে গৃহপরিচারিকাকে ধর্ষণ: ডিএনএ টেস্টে পিতৃত্ব প্রমাণ, ধর্ষক কারাগারে

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৩৪ pm ০১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

হবিগঞ্জ প্রতিনিধি;

হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহপরিচারিকাকে ধর্ষণে সন্তান জন্ম নেয়ার ঘটনায় ডিএনএ টেস্ট পরীক্ষার পর পিতৃত্ব শনাক্ত হয়েছে। সন্তানের পিতৃত্ব অস্বীকার করার অভিযোগে দায়ের করা মামলায় মুর্শেদ আহমেদ চৌধুরী মুর্শিদ নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। গত মঙ্গলবার ওই নারী নিযুক্ত আইনজীবি বিষয়টি নিশ্চিত করেন। মামলার সূত্র জানা যায় দীর্ঘদিন নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের ৩৩ বছর বয়সী এক নারী মুর্শেদ আহমেদ চৌধুরী মুর্শিদের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো এ সুবাদে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করেন মুর্শেদ।

একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ের জন্য চাপ দেন। তবে অভিযুক্ত ধর্ষনের বিষয়টি অস্বীকার করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে ২০২৩ সালের ১৬ নভেম্বর ওই নারী একটি কন্যাসন্তানের জন্ম দেন। বিষয়টি ওই নারী মুর্শেদকে অবগত করলে তিনি সন্তানের পিতার পরিচয় দিতে অস্বীকার করেন। ফলে ওই নারী আদালতে মামলা দায়ের করেন।

পরে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে প্রদান করেন। তদন্ত শেষে ডিএনএ পরীক্ষায় শিশুটির পিতা হিসেবে মুর্শেদ আহমেদ চৌধুরী মুর্শিদ শনাক্ত হন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদন আদালতে দাখিলের পর ট্রাইব্যুনাল গত সোমবার তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে গৃহপরিচারিকাকে ধর্ষণ: ডিএনএ টেস্টে পিতৃত্ব প্রমাণ, ধর্ষক কারাগারে
  • জয়পুরহাটে অর্ধকোটি টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস
  • ‘আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি’: রুহুল কবীর রিজভী
  • ‘জামায়াতের আমীরের মতো বিচক্ষণ নেতা দেশের ইতিহাসে ছিল না’: প্রতিমন্ত্রী
  • হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক শাহ্ আলমের খোঁজ নিলেন প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম