Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুন্দরবনে ৪শ’ কেজি শাপলা পাতা মাছ জব্দ, আটক ২২ জেলে

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩২ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, অপরাধ
A A
0

সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে ২২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় দুটি ট্রলার, মাছ ধরার সরঞ্জাম এবং ৪১০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বন বিভাগের এক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা পটুয়াখালী ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিল।

শনিবার সকালে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয় এবং কারাগারে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে উদ্ধারকৃত শাপলা পাতা মাছ নদীর চরে মাটি চাপা দেওয়া হয়েছে।

আটককৃত জেলেরা অভিযোগ করেছেন, তারা বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন, কুয়াশার কারণে পথ ভুলে মান্দারবাড়িয়া এলাকার কাছে চলে আসেন।

Tags: অপরাধসুন্দরবন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভারতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই
  • বাংলাদেশে বজ্রপাত বেড়ে যাওয়ার কারণ কী?
  • বাউফলে পাওনা টাকা চাওয়ায় নারী নির্যাতনের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
  • কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী
  • রংপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম