Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুক্তাগাছায় বসতভিটায় হামলা-ভাঙচুরের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৯ pm ২৯, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের খাজুলিয়া দক্ষিণপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে বসতভিটায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ জালাল উদ্দিন মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ছোট ভাই শফিকুল ইসলামের সঙ্গে বিরোধ চলছিল জালাল উদ্দিনের। গত ২৬ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা জোরপূর্বক বসতবাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে এবং দা, শাবল, বাঁশ, কাঠের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে শফিকুলের স্ত্রী ও কন্যাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগে আরও বলা হয়, একই দিন রাত আনুমানিক ৮টার দিকে পুনরায় সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে ঘরের টিনের বেড়া, দরজা ও বসতঘরের ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগকারী দাবি করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। মুক্তাগাছা
থানার ওসি লুৎফর রহমান এ বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয়
ব্যবস্থা নেবেন বলে জানান।

Tags: অপরাধহামলা-ভাঙচুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মহান মে দিবস: শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার
  • সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, বৃহস্পতিবার গেজেট প্রকাশ
  • তরমুজ খাওয়া কি প্রাণঘাতী হতে পারে? জানুন বিশেষজ্ঞদের ব্যাখ্যা
  • বৃষ্টি নিয়ে গেলো সোনা
  • সংবিধান সংশোধনে কমিটি গঠনের উদ্যোগ, বিরোধীদলের কাছে ৫ সদস্যের নাম চাওয়া হলো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম