Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তরমুজ খাওয়া কি প্রাণঘাতী হতে পারে? জানুন বিশেষজ্ঞদের ব্যাখ্যা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৩ pm ২৯, এপ্রিল ২০২৬
in লাইফস্টাইল
A A
0

মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সামনে এসেছে তরমুজ খাওয়ার বিষয়টি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৪০ বছর বয়সী আবদুল্লাহ আবদুল কাদির, তার স্ত্রী নাসরিন (৩৫) এবং দুই মেয়ে আয়েশা (১৬) ও জয়নাব (১৩) হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।

খবরে বলা হয়, শনিবার রাতে বিরিয়ানি খাওয়ার পর রাত একটার দিকে তারা তরমুজ খান। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই সবাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এতে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা দেখা দিলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তরমুজ স্বাভাবিকভাবে ক্ষতিকর নয়। তবে সঠিকভাবে সংরক্ষণ না করা হলে বা অপরিষ্কার পরিবেশে কাটলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তরমুজে পানির পরিমাণ বেশি থাকায় অনুপযুক্ত তাপমাত্রায় রাখলে জীবাণু দ্রুত ছড়ায়।

এ ধরনের দূষিত ফল খেলে বমি, ডায়রিয়া, পেটব্যথা ও পানিশূন্যতা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে সংক্রমণ রক্তে ছড়িয়ে সেপসিসের মতো প্রাণঘাতী অবস্থাও তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা আরও জানান, কিছু ক্ষেত্রে ফলকে বেশি মিষ্টি দেখাতে ভেতরে চিনির দ্রবণ বা গ্লুকোজ প্রবেশ করানো হয়। যদি তা অস্বাস্থ্যকরভাবে করা হয়, তবে জীবাণু সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

চিকিৎসকদের পরামর্শ, তরমুজ বা অন্যান্য ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার স্থানে কাটতে হবে। দীর্ঘসময় বাইরে রাখা কাটা ফল খাওয়া উচিত নয়। ভারী খাবারের পরপর বা গভীর রাতে ফল না খেয়ে দিনের বেলা খাওয়াই বেশি নিরাপদ।

Tags: তরমুজপ্রাণঘাতী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাহাড়ের কান্না মোছাতে সহায়তার হাত বাড়িয়ে পাশে ৪১ বিজিবি
  • সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
  • সদরপুরে সড়ক ভাঙনে বিপর্যস্ত জনজীবন
  • কচুয়ায় চাপ ছাড়াই টিউবওয়েলের মুখে আগুন, এলাকাবাসীর মাঝে আতঙ্ক
  • অর্থাভাবে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর পাশে ববি ছাত্রদল নেতা সাব্বির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম