আবদুর রহিম ,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চলসহ বেশকিছু এলাকায় জলজটের সৃষ্টি হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় শুরু হওয়া চট্টগ্রাম ওয়াসার পয়ঃনিস্কাশন কাজের জন্য নগর জুড়ে রাস্তা -ঘাট খোঁড়াখুঁড়ি ও নগরীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি খাল সংস্কারের দায়িত্বে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজের দীর্ঘসূত্রিতা এবং খালে বাঁধ দেওয়ার কারণে নগর জুড়ে সৃষ্টি হয় জলজট।
দূর্ভোগে পড়ে সাধারণ মানুষ। আর এই জলজট নিয়ে সমস্ত দায়ভার মাত্র এক বছর আগে দায়িত্ব পাওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়রের উপর চাপিয়ে দিচ্ছেন কিছু কুচক্রী মহল। তারা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্ত দায়ভার চসিক মেয়রের উপর চাপিয়ে দিয়ে নিজেদের কাজের দায়িত্বহীনতাকে চাপা দিচ্ছেন।
চট্টগ্রাম নগরীর জলজট নিরসনে আজ বুধবার চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ কাজের দায়িত্বে থাকা আর্মি ৩৪ কন্সট্রাকসন ব্রিগেড়কে খালের বাঁধ অপসারণে নির্দেশ দিয়ে সকল সংস্থাকে সমন্বয় করে। ফলে আজ সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর বৃষ্টির পানি দ্রুত নামতে থাকে এবং মেয়র ডাঃ শাহাদাত হোসেন নিজে দিনরাত মাঠ পর্যায়ে

