অমৃত জ্যোতি, (মধ্যনগর) সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ছোট বড় পনেরোটির বেশী হাওরের সোনালী বোরো ধান অকাল কালবৈশাখীর লাগাতার বৃষ্টিতে তলিয়ে নিয়ে গেলো সোনালী ফসল।কৃষকের কথায় “বৃষ্টি নিয়ে গেলো সোনা”
সুমেশ্বরীর কুলঘেষা মধ্যনগর উপজেলার প্রতিটি নদীতেই “বাড়ছে পানি কাদছে মানুষ” এযেন বিধাতার দেয়া কোন অভিশাপ।ভারত মেঘালয়ের পাহাড়ী ঢল আর অতিবৃষ্টি অর্ধযুগ পরপরেই আসে এমন আগাম বন্যা ডুবিয়েনেয় হাওরে ফলানো কৃষকের সোনালী স্বপ্ন।এর সমাধান ছিল একমাত্র সুপরিকল্পিত ভাবে নদী খনন সহ হাওরে থাকা অসংখ্য বিলগুলো খনন করা একান্ত গুরুত্বপূর্ণ।
না হয় এবছরের মতো অসংখ্য হাওরে ফলিত পাকা ধান তলিয়ে যাওয়াটা অসম্ভবের কিছু নয়।এরিমধ্যে কয়েকটি বড় বড় হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়েছে।
এখন কৃষকের মাথায় হাত আর নির্ঘুম রাত ছাড়া কোন কিছু অচিন্তনীয় তাই কৃষকে স্বপ্ন ফিরিয়ে দিতে প্রয়োজন সময়োপযোগী পদক্ষেপ।কি করবে কৃষি অধিদপ্তর সেটাই প্রশ্ন?সাধারণ কৃষকের।

