Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৮ pm ২৯, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬ হাজার ৪৮০ জন। এর মধ্যে শহীদ বেসামরিক ৩ হাজার ৬৯৮ জন, সশস্ত্র বাহিনীর ১ হাজার ৫৪১ জন, শহীদ বিজিবি ৮১৭ জন, শহীদ পুলিশ ৪২৩ জন এবং শহীদ আনসার বাহিনীর ১ জন রয়েছেন। এছাড়া গেজেটভুক্ত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা ৫৬০ জন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষ গণহত্যার শিকার হলেও স্বাধীনতার এত বছর পরও তাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা সম্ভব হয়নি। অথচ তাদের আত্মত্যাগের বিনিময়েই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।

আহমেদ আযম খান আরও জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনায় বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গবেষণাভিত্তিক একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ হাতে নিয়েছে। এ লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে সভা, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে গণহত্যার শিকার ব্যক্তি ও সব শহীদের একটি নির্ভুল তালিকা তৈরি সম্ভব হবে এবং তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করা যাবে।

Tags: মুক্তিযুদ্ধমন্ত্রীশহীদসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মহান মে দিবস: শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার
  • সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, বৃহস্পতিবার গেজেট প্রকাশ
  • তরমুজ খাওয়া কি প্রাণঘাতী হতে পারে? জানুন বিশেষজ্ঞদের ব্যাখ্যা
  • বৃষ্টি নিয়ে গেলো সোনা
  • সংবিধান সংশোধনে কমিটি গঠনের উদ্যোগ, বিরোধীদলের কাছে ৫ সদস্যের নাম চাওয়া হলো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম