Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৫ pm ২৩, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক শিশুসহ সিলেট ও সুনামগঞ্জের আরও তিন শিশু রয়েছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশু রোগীর সংখ্যাও।

শনিবার (২৩ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের ৫ মাস বয়সী নাফি ইসলাম। এছাড়া সিলেটের ফেঞ্চুগঞ্জের ১০ মাস বয়সী আবিদ, শাহপরাণ এলাকার ১৫ মাস বয়সী আরাবি আহমদ এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬ মাস বয়সী নিলয় রায় মারা গেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়,নাফি ইসলাম ও নিলয় রায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদিকে আবিদ ও আরাবি আহমদের মৃত্যু হয় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

প্রতিবেদন অনুযায়ী,শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে সরাসরি হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন, আর বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন রোগী। সব মিলিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৫ জন।

তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে নতুন করে কারও হাম শনাক্ত হয়নি।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন,শিশুদের হাম প্রতিরোধে টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ বিভাগের বিভিন্ন এলাকায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Tags: ৪ শিশুর মৃত্যুহামের উপসর্গ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম
  • তিন মাসের সংসারেই নিভে গেল ইমন আচার্য্যের জীবন
  • ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে অন্য কোনো পথ নেই: তেহরান
  • চট্টগ্রামে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন হিসেবে বিক্রি
  • ‎সিরাজদিখানের সৈয়দপুরে নতুন গরুর হাটের উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম