Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডোমারে ট্রাকের ধাক্কায় নিহত ৪, আহত ২

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৯ pm ১৩, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ডোমারে ট্রাকের ধাক্কায় নিহত ৪, আহত ২

ডোমারে ট্রাকের ধাক্কায় নিহত ৪, আহত ২

মোঃ শরিফ বিল্লাহ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত মিথিলা ভ্যান দুমড়ে-মুচড়ে একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত মিথিলা ভ্যান সড়ক দিয়ে চলার সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮), এবং তাদের দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Tags: আহত ২ডোমারে ট্রাকের ধাক্কায় নিহত ৪
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলেন এমপি
  • শরিকদের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
  • চিকিৎসাসেবা বাড়াতে একগুচ্ছ নতুন উদ্যোগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
  • শখের তোলা ৮০ টাকা
  • পুস্তুক প্রকাশনা সমিতির নির্বাচনে অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নাজমুল আলম কামাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম