Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাই স্পিলওয়ের ১৬ জলকপাট খুলছে আজ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫২ pm ১৭, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0

রিপন মারমা কাপ্তাই, রাঙ্গামাটি, প্রতিনিধি:

টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও উজান থেকে ধেঁয়ে আসা কাপ্তাই পানির চাপ বৃদ্ধি পেয়েছে। পানির উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে জরুরি পদক্ষেপ নিতে যাচ্ছে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ (বিউবো)। আগামী শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর যেকোনো সময় পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট মিন সী লেভেল(এমএসএল)। হ্রদে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

সাম্প্রতিক সময়ে ক্যাচমেন্ট এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে হ্রূদে পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন শুরু করা প্রয়োজন। নির্ধারিত সময়ে ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ খোলার মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের ইনফ্লো (পানির প্রবাহ), পানির উচ্চতা এবং বৃষ্টিপাতের পরিস্থিতির ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় পরিবর্তন বা গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে।​

বিদ্যমান বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সম্পর্কে জানানো হয়েছে যে, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কারণে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। নতুন করে স্পিলওয়ে খুলে দিলে পানি নিষ্কাশনের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Tags: কাপ্তাইস্পিলওয়ে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম