গাজীপুরের ভোগরা বাইপাস এলাকা থেকে মুইন উদ্দিন নামের ১৩ বছর বয়সী এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল দুপুর ২:৪৫ মিনিটে পরিবারের ওপর রাগ করে বাসার সামনে থেকে সে চলে যায়। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ কিশোরের পরিচিতি নিচে দেওয়া হলো:
নাম: মুইন উদ্দিন
বাবার নাম: মোফাজ্জল হোসেন
মায়ের নাম: নুরজাহান বেগম রুনু
বয়স: ১৩ বছর
বাসা: ভোগরা বাইপাস, গাজীপুর।
প্রাতিষ্ঠানিক পরিচয়: সে গাজীপুর চৌরাস্তা ‘মাদ্রাসাতুন নুর আল আরাবিয়া’ মাদরাসার মাদানী নেসাব প্রথম বর্ষের ছাত্র।
বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল লুঙ্গি ও পাঞ্জাবি। পোস্টে যুক্ত করা ছবিগুলো কিছুদিন আগের তোলা। বর্তমানে তার স্বাস্থ্য ছবির তুলনায় কিছুটা বেশি (একটু স্বাস্থ্যবান)।
যদি কোনো সহৃদয় ব্যক্তি এই কিশোরের সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে পরিবারের সাথে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
📞 যোগাযোগের মোবাইল নম্বর: 01919-499449
পরিবারের এই বিপদে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি শেয়ার করে ছেলেটিকে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিতে সাহায্য করুন।

