Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরে হামের উপসর্গে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৮ pm ১৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ, স্বাস্থ্য
A A
0

জাবেদ শেখ, শরীয়তপুর জেলা প্রতিনিধি:

শরীয়তপুরে হাম রোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ (১০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে শরীয়তপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। নিহত জাহিদ সদর উপজেলার আংগারিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল জ্বর, কাশি ও হাম রোগের লক্ষণ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টানা ছয় দিন চিকিৎসা চললেও তার অবস্থার উন্নতি হয়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত ১৬৭ জন হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন রোগী শনাক্ত হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের জন্য আলাদা আইসোলেশন কক্ষ রাখা হয়েছে এবং প্রতিদিন নতুন রোগী আসছে। জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন জানান, শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। তবে রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হয়। হাম সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Tags: শরীয়তপুরসর্বশেষহামের উপসর্গ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে বৃত্তি পরীক্ষা শুরু
  • সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন
  • ঝালকা‌ঠি‌তে চাঞ্চল‌্যকর হত্যা মামলায় ইউপি সদস্য আটক
  • আমতলী হামের উপসর্গ নিয়ে চি‌কিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু
  • বৈশাখের রঙে, গানে-উৎসবে বেরোবিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম