Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ করে দিয়েছে -প্রধান উপদেষ্টা

Bangla FMbyBangla FM
৩:৫৮ pm ২০, ফেব্রুয়ারী ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ 

অর্ন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস বলেছেন, এদেশের ছাত্র শ্রমিক জনতা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ করে দিয়েছে। এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগি করে তুলতে হবে এই দেশকে, আর যেন কোন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে এজন্য সকলকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ৭ম জাতীয় কমিউনিটি ডেভলপমেন্ট ক্যাম্প (কমডেকা) উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় একথা বলেন তিনি।

স্কাউট জীবনের স্মৃতিচারন করে প্রধান উপদেষ্টা আরও বলেন, ৭ম কমডেকায় অংশ গ্রহনকারিরা বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে স্থানীয় জনগনের কল্যানে জনস্বাস্থ্য, স্যানিটেশন নিশ্চিতকরনসহ বিভিন্ন জনকল্যানমূলক কাজে নিয়োজিত থাকবে। সেই সাথে স্কাউটে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার তাগিদ দেন তিনি।জনকল্যানমূলক কর্মসূচি পালনে বাংলাদেশ সরকার সবসময় স্কাউটের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও ৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া,বাংলাদেশ স্কাউটস এডহক কমিটি’র সদস্য সচিব ও কমডেকা প্রধান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ,সদস্য এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম,পুলিশ সুপার মো: ফারুক হোসেন প্রমূখ।

সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের স্কাউট প্রশিক্ষন কেন্দ্র-২ এ  ইতিমধ্যেই ৩৯৮টি রোভার স্কাউট দলের সদস্য,রোভার লিডার ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতি ও নাম লিপিবদ্ধ করনের মধ্য দিয়ে গতকাল কমডেকা’র কর্মকান্ড শুরু হয়েছে। এটির সমাপনি হবে ২৫’শে ফেব্রুয়ারি মঙ্গলবার।

এবারের কমডেকাকে আকর্ষনীয় করে রাখতে ‘সেবা সমূহ, মঞ্চায়ন ও স্মৃতির সিড়ি নামে শিক্ষনীয়, বৈচিত্রময় ও চ্যালেঞ্জিং কর্মকান্ড রাখা হয়েছে।

Tags: Featured
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম