Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Bangla FMbyBangla FM
২:৩১ pm ০৭, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0

বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে শারীরিক সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করার আইন চ্যালেঞ্জে রিট দায়ের।

দুজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের সম্মতিতে সংঘটিত শারীরিক সম্পর্ক যদি শুধু ‘বিয়ের প্রতিশ্রুতি’ না রাখার কারণে অপরাধ হিসেবে গণ্য হয়, তবে এটি ব্যক্তির স্বাধীনতা ও নারীর সম্মতির অধিকারকে লঙ্ঘন করবে। এই যুক্তি তুলে ধরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ করার বর্তমান আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে জানানো হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে শারীরিক সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অবৈধ, বে-আইনি এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান এবং মানবাধিকার সংগঠন ‘এইড ফর ম্যান ফাউন্ডেশনের’ পক্ষে আইনজীবী ইশরাত হাসান এই রিট দায়ের করেন। রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, যদি দুজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের সম্মতিতে সংঘটিত শারীরিক সম্পর্ক শুধু ‘বিয়ের প্রতিশ্রুতি’ না রাখার কারণে অপরাধ হিসেবে গণ্য হয়, তবে এটি ব্যক্তি স্বাধীনতা এবং নারীর সম্মতির অধিকারকে চরমভাবে লঙ্ঘন করবে। এছাড়া, এই ধরনের অভিযোগে নারীকে নির্বোধ বা লোভী হিসেবে চিত্রায়িত করা হয়, যা নারীর সম্মান ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার পরিপন্থি।

Tags: প্রতিশ্রুতিরিটশারীরিক সম্পর্ক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
  • ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান
  • বেরোবিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন
  • উপাচার্য বদল হতেই শিক্ষকদের ‘আন্দোলন স্থগিত’, ছুটি শুরুর দিনে ক্লাসে ফেরার ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম