Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষার্থীরা শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত-সন্ত্রস্ত : ছাত্রদল সাধারণ সম্পাদক

Bangla FMbyBangla FM
১১:২৯ pm ২০, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্রশিবিরের বিপক্ষে কথা বলতে ভীত-সন্ত্রস্ত হচ্ছে যে, কখন না জানি রগ কেটে দেয়।’

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন শহীদ দিবস পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই সময়ের যে আবহ, যে ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদরা আত্মাহুতি দিয়েছিলেন, তা এখনো আবহমান।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন সিলেটের এমসি কলেজে মতামত প্রকাশের জন্য একজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। ১৯৫২ সালেও নিজের ভাষায় অভিব্যক্তি প্রকাশের জন্য করা আন্দোলনে একটি পক্ষ তাদের মতামতকে বাধাগ্রস্ত করেছে।’

ছাত্রদল নেতা বলেন, ‘জুলাই-আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করছি যে, বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারবে। সিলেটে এমসি কলেজে হামলার বিষয়ে গণমাধ্যমে আমরা দেখেছি, একজন শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, “শিবিরের গুপ্ত রাজনীতি রগকাটা রাজনীতি”।এজন্য শিবিরের সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়েছে, “রগ তো কাটিনি, তোমাকে দিয়ে শুরু করব”। পরক্ষণে, তার বক্তব্য পরিবর্তন করার জন্য শিবিরের সন্ত্রাসীরা গণমাধ্যমকর্মীদের হুমকি দিয়েছে।’

তিনি এ-ও বলেন, ‘ছাত্রদলের একটি টিম আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে। ওই শিক্ষার্থী এখনো ভয়ে রয়েছে।’

তিনি বলেন, ‘এই দিবসে আমরা মনে করছি, সবার মধ্যে মুক্ত মনের আবহ থাকবে, মতামত প্রকাশ করতে পারবে। সেটি যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। সেজন্য আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।’

এর আগে রাত পৌনে ১টায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘদিন পরে সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে সমাবেত হয়েছি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম