Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ভাষা শহীদদের শ্রদ্ধায় একুশের আয়োজন

Bangla FMbyBangla FM
৩:২৯ pm ২১, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে ভিড় জমায়। এ সময় বাজতে থাকে কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”,আর ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী।

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসকের পক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাম্মদ শাহিনা রহমান।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ,পুলিশ সুপার কে এম জাহাঙ্গীর হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাজ উদ্দিনসহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন,সদস্য সচিব আব্দুর রহিম রিপন ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,স্বাগত কিশোর দাস চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরাও শহীদদের স্মরণ করেন।

এছাড়াও,মৌলভীবাজার প্রেসক্লাব,জেলা বিএনপি, যুবদল,ছাত্রদল,কৃষকদল,ফায়ার সার্ভিস,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ,সদর হাসপাতাল,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি-বেসরকারি সংস্থা,রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ গণমাধ্যম কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে,যেখানে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনভর শহীদদের স্মরণে মৌলভীবাজার ছিল এক আবেগঘন পরিবেশে মোড়ানো।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম