Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাভাবিপ্রবি সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নেতৃত্বে নাইম – বাগচী

Bangla FMbyBangla FM
৩:৩৬ pm ২৮, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
‎
‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাভাবিপ্রবি থিয়েটার সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি হিসাবে রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল-নাইম ও সাধারণ সম্পাদক হিসাবে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অনির্বাণ বাগচী নির্বাচিত হয়েছেন।
‎
‎মঙ্গলবার (২৭ মে) মাভাবিপ্রবি সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের সাবেক সভাপতি ছাব্বির মাহমুদ ফয়সাল এক বিবৃতিতে নতুন কমিটি ঘোষণা করেন।
‎
‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম বাপন, মোঃ ইমরান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক মিথিলা ফারজানা, সেলিম হোসেন শিশির, সাংগাঠনিক সম্পাদক সাদিব হাসান সঞ্জিত, মোঃ রাকিব হাসান, দপ্তর সম্পাদক, শুভ্রা পাল, দিয়া বিশ্বাস, উপদপ্তর সম্পাদক সাকিব আলভী, প্রচার সম্পাদক সাহেদ বিন সুলতান, কাহেনী ও সংলাপ বিষয়ক সম্পাদক মেহেবুবা মাহরিন নোভা, সঙ্গীত ও বাদ্যযন্ত্র বিষয়ক সম্পাদক আসাফ উদ্দিন নাবিল, রূপসজ্জা বিষয়ক সম্পাদক লামিয়া সানজানা অরিন, অনন্দিতা শাহা উপমা, আলোকসজ্জা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ রাকিব, স্টেজ সেটিংস সম্পাদক মোঃ আল-আমিন, ফিল্ম অ্যান্ড মিডিয়া আসাদুজ্জামান শুভ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মেহেদি হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব নাফিয়ান, কোষাদক্ষ মোঃ হাবিবুর রাহমান, কার্যকারী সদস্য মোঃ আব্দুল্লাহ ইবনে মাসুদ, শ্রেয়া শাহা, তাবাসুম জান্নাত মেঘলা, জেরিন তাসনিম, মিনহাজ আহমেদ ইশান, মিথুন হাসান, মোঃ সাফিয়ান আল বারি, জান্নাত আক্তার। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ, সহকারী অধ্যাপক দীপ্তি ভৌমিক এবং সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক।
‎
‎নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল-নাঈম বলেন, “‎নাটক শুধু বিনোদন নয় — এটি প্রতিবাদের ভাষা, মানবিকতার ভাষা, আত্মঅন্বেষণের এক অসাধারণ মাধ্যম। আমরা যারা এই নাট্য ক্লাবের সঙ্গে যুক্ত, তারা সবাই বিশ্বাস করি—নাটক সমাজ বদলের এক শক্তিশালী হাতিয়ার। আজ আমাদের সেন্ট্রাল ড্রামা ক্লাব (সিডিসি) শুধুমাত্র একটি সাংগঠনিক নাম নয়, এটি একটি আবেগ, একটি পরিবার, একটি যাত্রা—যেখানে আমরা প্রতিদিন শিখি, গড়ি, ভাঙি, আবার নতুন করে গড়ি।”
‎
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অনির্বাণ বাগচী বলেন, ” ‎আজ আমাদের সেন্ট্রাল ড্রামা ক্লাব (সিডিসি) একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই ক্লাব শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি একটি পরিবারের মতো—যেখানে আমরা সবাই একসাথে স্বপ্ন দেখি, পরিশ্রম করি এবং মঞ্চের আলোয় নিজেদের প্রকাশ করি। ‎আমরা বিশ্বাস করি, নাটক কেবল বিনোদন নয়—এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম। আমরা চাই, আমাদের নাটকের মধ্য দিয়ে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে, নতুন প্রজন্মকে সাহসী, সৃজনশীল ও মানবিক করে তুলতে।”
‎
‎পাশাপাশি ক্লাবের উন্নয়নের জন্য কয়েকটি নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে-
‎‎১. নিয়মিত নাট্য কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন
‎২. নবীন সদস্যদের জন্য প্রযোজনাভিত্তিক অভিনয় শেখানো
‎৩. বিনোদনমূলক বিভিন্ন সৃজনশীল নাটক তৈরি ও মঞ্চায়ন
‎৪. সমাজ সচেতনতামূলক নাটক মঞ্চায়ন

Tags: মাভাবিপ্রবি সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নেতৃত্বে নাইম - বাগচীসেন্ট্রাল ড্রামাটিক ক্লাব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রমিকদের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করার দাবি বাবলুর
  • দুর্গম পাহাড়ে নেই শিক্ষার আলো, সাথে বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
  • টাঙ্গাইলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • মির্জাপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
  • বরগুনায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম