Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভালোবাসা দিবসে জেল থেকে জ্যাকলিনকে উড়োজাহাজ উপহার দিলেন সুকেশ

Bangla FMbyBangla FM
১:১৫ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৫
in বিনোদন
A A
0

ভালোবাসা দিবসে ফের বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে জেল থেকে একটি চিঠি লিখেছেন তার আলোচিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। চিঠিতে, সুকেশ জ্যাকলিনকে ‘বেবি’ বলে সম্বোধন করেছেন। এবং তার প্রতি ভালোবাসার কথাও জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসেরসুকেশ লিখেছেন, ‘প্রথমেই, তোমাকে ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা। এই বছরটি আমাদের জন্য অনেক পজিটিভিটি নিয়ে এসেছে এবং এই ভালোবাসা দিবসও আমাদের জন্য খুবই বিশেষ। কারণ, এটি আমাদের জীবনের বাকি ভালোবাসার দিনগুলোকে একসঙ্গে কাটানোর একটি পদক্ষেপ বলা চলে।’

এই চিঠিতে সুকেশ উল্লেখ করেছেন, ‘প্রিয়তমা, কিছু বলার আগে আমি একটু সময় নিয়ে বলতে চাই। জ্যাকি, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তুমি পৃথিবীর সেরা ভ্যালেন্টাইন। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি।’
এখানেই থামেননি সুকেশ। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট উপহার দিচ্ছেন বলেও জানিয়েছেন। তার কথায়, অভিনেত্রীর নামের প্রথম অক্ষরগুলো জেটের গায়ে লেখা আছে। এমনকি, জেটের নম্বরটিও জ্যাকলিনের জন্ম তারিখ।

সব সময় কাজের জন্য শুটিংয়ের জন্য সারা বিশ্বে ঘুরতে হয় জ্যাকলিনকে। তাই এবার জেটে চড়ে যাতে পছন্দের জায়গায় যেতে পারেন, তাই এই উপহার সুকেশের। ভালোবাসা দিবসে সুকেশ তার জন্ম-জন্মান্তরের সঙ্গী হিসেবে জ্যাকলিনকে পেতে চেয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ যদি কেউ থাকেন, তবে তার চোখে জ্যাকলিন। কোনও কিছুর বিনিময়ে তাকে হারাতে চান না সুকেশ।

প্রসঙ্গত, প্রায় ২০০ কোটি টাকার জালিয়াতির মামলায় দীর্ঘদিন জেল হেফাজতে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তবে তার সঙ্গে প্রেম অস্বীকার করলেও, প্রায়ই বিশেষ কোনও অনুষ্ঠানে, জেল থেকে জ্যাকলিনের জন্য প্রেমপত্র পাঠান সুকেশ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম