Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোলের পল্লীতে বিএনপি‘র দুই গ্রুপে সংঘর্ষ, আহত -৫

Bangla FMbyBangla FM
৪:১৪ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

বেনাপোল প্রতিনিধি :


যশোরের বেনাপোল পোর্ট থানার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনের শালিসকে কেন্দ্র করে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি‘র পাঁচ জন নেতাকর্মী আহত হয়েছে।
শনিবার দুপুর ১২ টার সময় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় ১০ থেকে ১২ টি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।


আহতরা হলেন, বালুন্ডা গ্রামের ওম্বত আলীর ছেলে ইরফান আলি (৩৫), সুলতান মল্লিকের ছেলে আবুজর (২৩), আব্দুল গণির ছেলে মোকারুল (৮) তাহাজ্জত মোড়লের ছেলে আবু সিদ্দিক (৪৫) ও পুটের ছেলে জালাল উদ্দিন (৩২)।


জানা গেছে, শনিবার সকালে বালুন্ডা উত্তর পাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ নিরসনের শালিশ হচ্ছিল। এসময় বেনাপোলের পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল ও ৫ নং বালুন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুলের সমর্থক নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটনো হলে কবিরুল সমর্থক ৫ জন নেতাকর্মী আহত হয়। পরে তাদের উদ্ধার করে ২ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দু‘পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম