Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রবাসীর মরদেহ মৃত্যুর ১৪দিন পর নিজ গ্রামে দাফন

Bangla FMbyBangla FM
১১:৫০ am ২২, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন : 

গ্রিস প্রবাসী তরিকুল ইসলাম মুকুলের (৪৫) কফিনবন্দি লাশ ১৪ দিন পর দেশে পৌঁছেছে। তিনি যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের মৃত দ্বীন আলী গাজীর ছেলে। চলতি মাসের মার্চের ৮ তারিখে গ্রিসের এথেন্সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

শনিবার (২২ মার্চ) সকাল ৮ টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শুক্রবার (২১ মার্চ ) রাত ১০ টার দিকে গ্রিস থেকে তার লাশের কফিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে রাত ১১ টার দিকে লাশটি গ্রহণ করে তার পরিবার।

তরিকুল ইসলাম মুকুলের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহত মুকুলের স্ত্রী মাহামুদা খাতুন বলেন, ভাগ্য পরিবর্তনের আশায় এবং পরিবারকে সুখে রাখতে ২০০৪ সালে ইউরোপের দেশ গ্রিসে যায় মুকুল। ২২ বছর ধরে সেখানে প্রবাস জীবন কাটিয়েছেন তিনি। মাঝে মধ্যে দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে যেতেন। চলতি বছরের জুন মাসে ছুটিতে দেশে আসা কথা ছিল তার। চলতি মাসের মার্চের ৮ তারিখে গ্রিসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি বলেন, তার মৃত্যুতে এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম। কী করব, ভেবে পাচ্ছি না।

এদিকে আজ শনিবার ভোর ৫ টার দিকে তার লাশবাহী অ্যাম্বুলেন্স পাড়ের কায়বা গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নার রোল পড়ে যায়। এক হৃদয়বিদারক পরিস্থিতি দেখা যায়। সকালে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান জানান, প্রবাসে কেউ মারা গেলে বা তার লাশ ফেরত আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই পরিবারকে সহযোগিতা করা হয়। সে ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসলে নিহত মুকুলের পরিবারকে যতটুকু সম্ভব সাহায্য করব।

Tags: গ্রিস প্রবাসীনিজ গ্রামে দাফনযশোরের শার্শা উপজেলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীতে তীব্র খরায় নষ্ট হচ্ছে লিচু
  • জমির বিরোধে বড় ভাইকে লাথি মেরে হত্যা
  • সিরাজদিখানে জমি দখল ও মাটি কাটার চেষ্টা, হুমকির অভিযোগ
  • কাপ্তাইয়ে নবনির্মিত ‘সার্বজনীন বৌদ্ধ বিহার’-এর শুভ উদ্বোধন
  • টেকনাফের হোয়াইক্যংয়ে খাদে পড়ে মিনি ট্রাক: শ্রমিক নিহত, আহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম