Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামিনের নামে প্রতারণা, বড়লেখায় গ্রেপ্তার ১

Bangla FMbyBangla FM
২:৫৬ pm ০২, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জামিন করিয়ে দেওয়ার নামে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ফারুক আহমদ (৪৯)। তিনি বড়লেখা উপজেলার পানিধারা এলাকার বাসিন্দা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে মুড়াউল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

ভুক্তভোগী নজরুল ইসলাম অভিযোগ করেন,তাঁর ভাই রুহুল আমিন একাধিক মামলায় কারাবন্দি থাকায় ফারুক আহমদ নিজেকে প্রভাবশালী ব্যক্তি দাবি করে জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে চলতি বছরের ১৭ মার্চ কুলাউড়া পৌরসভার নূরজাহান রেস্টুরেন্টে সাক্ষীদের সামনে চুক্তি স্বাক্ষর হয়। শর্ত ছিল,তিন দিনের মধ্যে জামিন না হলে আড়াই লাখ টাকা ফেরত দিতে হবে।

চুক্তির পর ভুক্তভোগী পূবালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা জমা দিলেও কোনো জামিনের ব্যবস্থা হয়নি। বরং ফারুক আহমদ সময়ক্ষেপণ করতে থাকেন এবং পরে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান,এমনকি হুমকি পর্যন্ত দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

নজরুল ইসলামের দাবি,একই কায়দায় আরও এক পরিচিত ব্যক্তিকে বিদেশ পাঠানোর কথা বলে ফারুক নগদ ৩০ হাজারসহ প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা নেন।

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়।

বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা,পিপিএম বলেন, “জামিন করিয়ে দেওয়ার নামে টাকা নেওয়া গুরুতর প্রতারণা। এটি আইন ও বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা ভাঙার শামিল। কেউ যদি আদালতের প্রক্রিয়ার বাইরে গিয়ে টাকার বিনিময়ে জামিনের প্রতিশ্রুতি দেয়, সেটা সরাসরি ফৌজদারি অপরাধ।”

তিনি আরও বলেন,“সাধারণ মানুষকে আমরা সতর্ক করছি-এ ধরনের প্রতারক চক্র সম্পর্কে তথ্য দিন। মৌলভীবাজার জেলা পুলিশ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Tags: জামিনের নামে প্রতারণাবড়লেখায় গ্রেপ্তার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদলের প্রস্তুতি সভা
  • দিনাজপুরে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
  • ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
  • রাশেদ প্রসঙ্গে জামায়াত আমিরকে কড়া জবাব আবিদের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম