Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমানীনগরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে স্বজনরা

Bangla FMbyBangla FM
৯:০৩ am ১৮, ফেব্রুয়ারী ২০২৫
in অপরাধ
A A
0

ওসমানীনগর প্রতিনিধি:

ওসমানীনগরে পুলিশের কাছ থেকে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সাজ্জাদুর রহমানকে তার স্বজনরা ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রামে সাজ্জাদুর রহমানের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, রাতে ওসমানীনগর থানার এস আই বিষ্ণু পদ রায় এর নেতৃত্বে একটি দল এজাহার নামিয় আসামি ধরতে সাজ্জাদুর রহমানের বাড়িতে তল্লাসি করে তাকে আটক করে থানায় নিয়ে আসতে চাইলে বাড়ির মহিলাসহ আশ পাশের লোকজন জড়ো হয়ে বাঁধা প্রদান করেন। একপর্যায়ে সাজ্জাদুর রহমানের লোকজন পুলিশের সাথে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেয়।

মামলার বাদী মাওলানা দিলাল আহমদ বলেন, আমার উপর হামলার মামলায় আসামি ধরতে গিয়ে পুলিশ সাজ্জাদুর রহমানকে বাড়ির উঠান থেকে আটক করে। এসময় বাড়ির মহিলারা ধাওয়া করে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

এ্যাডভোকেট সাজ্জাদুর রহমান বলেন, আমি সিলেটে থাকি। শুনেছি ২জন পুলিশসহ সাদা পোশাকধারী কয়েকজন বাড়িতে গিয়ে আমার ভাইকে আমি মনে করে আটক করে। এসময় তিনি সাজ্জাদ নয় বললে, পুলিশ তাকে ছেড়ে দেয়।

ওসমানীনগর থানার এস আই বিষ্ণু পদ রায় বলেন, আমরা ফৌজদারী মামলার আসামি! ধরতে রাউৎখাই গ্রামে গিয়ে সাজ্জাদুর রহমান নামের একজনকে আটক করলে তার বাড়ির মহিলাসহ লোকজন আমাদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা
  • শ্রীমন্ত মহাপ্রভুর ১৪৩২ চৈতন্যসুধা উৎসব
  • সিলেটে র‍্যাব-ডিসির যৌথ অভিযানে ১২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম