Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিউ ইয়র্কে সরকারি নথিতে ‘ভুল বাংলা’, সংশোধনের দাবি প্রবাসীদের

Bangla FMbyBangla FM
১২:১৪ am ১৫, ফেব্রুয়ারী ২০২৫
in প্রবাস
A A
0

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সময় ভুল বানানে বাংলা বিজ্ঞপ্তি প্রকাশ ও পরিপত্র বিতরণের প্রতিবাদ এবং তা সংশোধনের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

শনিবার নিউ ইয়র্কে এক মতবিনিময় সভায় সিটি অফিস, স্কুল ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘শুদ্ধ বাংলা’ প্রচলনে প্রবাসীদের ঐক্যের আহ্বান জানায় ‘গাইবান্ধা সোসাইটি অব আমেরিকা’।

আয়োজকরা জানান, তিন বছর আগে থেকে তারা এই চেষ্টা চালাচ্ছেন। গণস্বাক্ষর সংগ্রহের পর সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিও দেওয়া হয়েছে। কিন্তু শুদ্ধ বানানের প্রচলন এখনো হয়নি।

দীলিপ কুমারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সঞ্জীবন সরকার। প্রধান অতিথি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দীলিপ নাথ।

মেয়র অফিসের ভাষা পরিষেবা কমিটির সদস্য দীলিপ নাথ বলেন, “দুই দশকেরও বেশি সময় দেন-দরবারের পর আরো ১৭টি ভাষার সঙ্গে বাংলাকে সিটি অফিস, বোর্ড অব ইলেকশনের অফিস, স্কুল-হাসপাতালসহ গুরুত্বপূর্ণ দপ্তরে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। শুরুতে বানান ও বাক্য ভুলের সীমা ছিল না। প্রথমদিকে তহবিল ছিল না ভুল বানান ধরিয়ে দিতে কিংবা তা শুদ্ধভাবে পরিবেশনের কর্মচারী নিয়োগের জন্য। তবে সময়ের পরিক্রমায় শিক্ষা বিভাগ থেকে যেসব বিজ্ঞপ্তি এখন বিতরণ করা হচ্ছে সেগুলোতে ভুলের মাত্রা অনেকটাই কমেছে।”

দিলীপ নাথ উল্লেখ করেন, ভাষা শুদ্ধভাবে সর্বত্র ব্যবহারের জন্য পূর্ণকালীন অনুবাদক দরকার। এজন্য প্রয়োজন তহবিল। সেটি মঞ্জুর করতে হয় স্টেট পার্লামেন্ট থেকে। স্টেট সিনেটর ও অ্যাসেম্বলিম্যানদের সঙ্গে দেন-দরবার জোরদার করার মধ্য দিয়ে তহবিল সমস্যার সমাধান সম্ভব।

শিক্ষা বিভাগে বাংলা অনুবাদক হিসেবে কর্মরত মিনহাজ আহমেদ সাম্মু বলেন, “শুরুতে লোকবল ছিল না বললেই চলে। সে সময় শিক্ষা বিভাগে ৯টি ভাষার অনুবাদক ছিলেন, তার মধ্যে বাংলার জন্য ছিলাম একমাত্র আমি। এরপর চারজন নিয়োগ করা হলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই কম।”

বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার বলেন, “ভুল বানানে অতিষ্ঠ কমিউনিটির প্রতিক্রিয়া কয়েক বছর আগে সিটি কম্পট্রোলার ব্র্যাড লেন্ডারের দৃষ্টিতে এনেছিলাম। তারও আগে এডুকেশন ডিপার্টমেন্টে লিখিত অভিযোগ দায়ের করেছিলাম শুদ্ধ বানানে বিজ্ঞপ্তি বিতরণের দাবিতে। কতটা অগ্রগতি হয়েছে তা আজকের আলোচনাতেই অনুমান করা যাচ্ছে।”

গাইবান্ধা সোসাইটির এ দাবি আদায়ে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটও সহায়তা দেবে বলে উল্লেখ করেন কনস্যুলেটের হেড অব চ্যান্সেরি ইশরাত জাহান।

গাইবান্ধা সোসাইটির সাধারণ সম্পাদক রেজা রহমান বলেন, “ভুল বানান দূর করার আহ্বানে আমরা আবারো স্মারকলিপি দেব। আশা করি কমিউনিটির অন্যসব সংগঠন ও বাংলাদেশ সোসাইটি বিষয়টিকে গুরুত্ব দেবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম