Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এমপি হচ্ছেন এনসিপির মাহমুদা মিতু

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৫ pm ১৮, এপ্রিল ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট থেকে ঝালকাঠির ডা. মাহমুদা আলম মিতুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ১২ মে ভোটের আনুষ্ঠানিকতা শেষে তিনি সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।

মনোনয়ন প্রক্রিয়া অনুযায়ী, নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল।

জোটভিত্তিক আসন বণ্টনে বিএনপি ও তাদের মিত্ররা ৩৬টি, জামায়াতে ইসলামী ও তাদের জোট ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য ১টি আসন নির্ধারিত হয়েছে। এর অংশ হিসেবে জোট থেকে ডা. মিতুকে মনোনয়ন দেওয়া হয়।

ডা. মাহমুদা আলম মিতুর বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামে। তিনি চিকিৎসা পেশার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। ‘কেয়ার অব মিতু’ নামের একটি উদ্যোগের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা কার্যক্রম চালিয়ে আসছেন।

মনোনয়ন পাওয়ার পর তিনি জানান, নারীর নিরাপত্তা, শিক্ষা, গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করাই তার অগ্রাধিকার। তিনি বলেন, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা অঞ্চলের উন্নয়ন নিয়েও তিনি কাজ করতে চান।

Tags: এমপিত্রয়োদশ জাতীয় সংসদমিতু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে বিটিআরআইতে চা মান নিয়ন্ত্রণে ৬ দিনের প্রশিক্ষণ শুরু
  • শ্রীমঙ্গলে অভিযানে ১০ জন গ্রেফতার,ইয়াবা উদ্ধার
  • চৌদ্দগ্রামে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ডিমলায় বিক্ষোভ সমাবেশ, বিচার দাবি
  • অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী
  • রামগঞ্জে ধানক্ষেতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম