Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বজ্রপাতে ছয় মৃত্যু, পাঁচজনই সুনামগঞ্জে

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৯ pm ১৮, এপ্রিল ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

সুনামগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন হাওরাঞ্চলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ধান কাটা, ঘাস কাটা ও হাঁস চরানোর সময় এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে আকস্মিক ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

সুনামগঞ্জের চারটি উপজেলায় পাঁচজনের মৃত্যু হয়। এর মধ্যে জামালগঞ্জ, তাহিরপুর, দিরাই ও ধর্মপাশা উপজেলায় পৃথক ঘটনায় কৃষক ও শ্রমজীবী মানুষ নিহত হন। নিহতদের মধ্যে একজন স্কুলছাত্রও রয়েছে।

অন্যদিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার একটি হাওরে ঘাস কাটতে গিয়ে একজন বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত পরিবারের পাশে সহযোগিতা দেওয়া হবে।

হাওরাঞ্চলে আকস্মিক এই বজ্রপাতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: পাঁচজনবজ্রপাতসুনামগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও
  • চল্লিশের পর নতুন প্রেমে সফল হতে যা জানা প্রয়োজন
  • নতুন রেকর্ড গড়লেন পরীমনি
  • ফ্রান্সের নতুন কোচের দায়িত্বে জিনেদিন জিদান
  • শ্রীমঙ্গলে ১৬ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম