Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নবীগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন শেখ মো. কামরুজ্জামান

Bangla FMbyBangla FM
১১:০৭ am ২৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0


হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ মো. কামরুজ্জামান।

গত বৃহস্পতিবার (২২ মে) রাতে নবীগঞ্জ থানায় আনুষ্ঠানিকভাবে নতুন ওসি হিসেবে যোগদান করেন তিনি। এর আগে তিনি হবিগঞ্জ জেলা পুলিশ লাইনে ওআর-এ কর্মরত ছিলেন।

পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে শেখ মো. কামরুজ্জামানকে নবীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। তিনি পূর্বে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় ওসি (তদন্ত), ডিএসবি ও এসবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। দায়িত্ব পালনে তিনি নবীগঞ্জ উপজেলার সাংবাদিক, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

অন্যদিকে, নবীগঞ্জ থানার সদ্য বিদায়ী ওসি মো. কামাল হোসেন (পিপিএম) কে মাধবপুর সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে।

নবাগত ওসি শেখ মো. কামরুজ্জামানকে নবীগঞ্জবাসী স্বাগত জানিয়েছেন এবং তার নেতৃত্বে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন প্রত্যাশা করেছেন।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
  • যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু
  • কাপাসিয়ায় বাংলা এফএম-এ সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে পানিবন্দি মানুষের মুখে হাসি
  • ডিজিটাল পদ্ধতিতে ধান কিনে সরকার, জানেন না গ্রামের অনেক কৃষক
  • শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে নারী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম