Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এআই কারসাজিতে প্রধানমন্ত্রীর ছবি, সমালোচনায় নটরডেম কলেজ ময়মনসিংহ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৭ pm ২৫, মে ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ :

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে নটরডেম কলেজ, ময়মনসিংহ শাখার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারী বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী সাবা ইসলাম বর্ণের আঁকা নজরুলের প্রতিকৃতি গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সেই মূল ছবিকে এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে নিজের ছবি সংযোজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠেছে নটরডেম কলেজ ময়মনসিংহের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ সাহাবি হাসানের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, শিক্ষার্থীটির সম্পাদিত ছবিটি নটরডেম কলেজ ময়মনসিংহের ফেসবুক পেজসহ বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে ছড়িয়ে দেওয়া হয়। এতে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সাবা ইসলামের মা মুসলিমা খাতুন বলেন, “ছেলেটি যদি নিজের আইডিতে ব্যক্তিগতভাবে পোস্ট করত, তাহলে হয়তো আমরা প্রতিক্রিয়া দেখাতাম না। কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠানের পেজ থেকে এআই দিয়ে বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া শিশুদের ভুল পথে উৎসাহিত করার শামিল।”

চিত্রশিল্পী ও ময়মনসিংহ জেলা স্কুলের সাবেক শিক্ষক তাপস মজুমদার বলেন, “নটরডেম কলেজ ময়মনসিংহের শিক্ষকদের বিষয়টি অবহিত করেছি। এআই দিয়ে তৈরি এ ধরনের ছবি নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। প্রকৃত শিল্পী হতে হলে সৃজনশীলতা ও সততা থাকতে হয়, নকল কোনো শিল্পচর্চার অংশ হতে পারে না।”

বিষয়টি নিয়ে নটরডেম কলেজ ময়মনসিংহের ওয়েবসাইটে দেওয়া নাম্বারে একাধিকবার কল দিলে সাংবাদিক পরিচয় শোনার পর কোন কথা না বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট পোস্টটি পেজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ময়মনসিংহের সচেতন নাগরিক মহল জানায় , “এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে দেওয়া অনৈতিক ও অপরাধের পর্যায়ে পড়ে। কোনো শিল্পীর জন্য অন্যের ছবি বিকৃত করে নিজস্ব স্বার্থে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।”

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহারে অধিক দায়িত্বশীলতার দাবি জানিয়েছেন।

Tags: তারেক রহমাননটরডেম কলেজ ময়মনসিংহপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
  • সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয়
  • নড়াইলে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্সী জাহিদুল ও রিমি
  • রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামি আটকের অভিযানে ৮ জন গ্রেফতার
  • লক্ষ্মীপুরে ঈদ শুভেচ্ছার পেস্টুন কাটা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম