Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্সী জাহিদুল ও রিমি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৫ pm ২৫, মে ২০২৬
in অন্যান্য
A A
0

নড়াইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যের এই কমিটিতে কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামকে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমিকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অনুমোদন দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে। কমিটির মেয়াদ আগামী ছয় মাস নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম সাইফুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. শাহজাহান খান সাজু, যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম পিকুল ও লাকি হুসাইনসহ মোট ১১ জন বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে এস.এম. ইরফানুল বারী উজ্জ্বল এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী ইয়াজুর রহমান বাবু দায়িত্ব পেয়েছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা খান জাহান খান ও মো. শফিকুল ইসলাম রয়েছেন।

নেতারা জানান, সংগঠনকে আরও সুসংগঠিত করতে এবং জেলার কার্যক্রম জোরদার করতে সৎ, মেধাবী ও সক্রিয় কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Tags: এনসিপিনড়াইলমুন্সী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আবার দেখা হবে: বিদায়ে প্রণয় ভার্মার বার্তা
  • গরু সুস্থতা চেনার উপায়
  • গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
  • বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি ও হামলার অভিযোগ
  • ববিতে শিক্ষার্থীদের তোপের মুখে রাস্তার ঢালাই কাজ বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম