Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমপ্লিট শাটডাউনে অচল ভোমরা বন্দর, দুই দেশে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা

Bangla FMbyBangla FM
১১:৩৭ am ২৯, জুন ২০২৫
in অর্থনীতি
A A
0
Oplus_0

Oplus_0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ এবং কর্মকর্তাদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ডাকে সারাদেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এর অংশ হিসেবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বৃহস্পতিবার (২৮ জুন) থেকে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় শুল্কায়ন, পরীক্ষণ ও পণ্য লোড-আনলোড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন ৪ থেকে ৫ হাজার শ্রমিক। প্রতিবন্ধকতার কারণে প্রতিদিন সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে ২০ থেকে ৩০ কোটি টাকা।

৪০০ পণ্যবাহী ট্রাক আটকে আছে দু’পাশে
ভোমরা স্থলবন্দর ও ভারতীয় ঘোজাডাঙ্গা বন্দরে রপ্তানি ও আমদানির অপেক্ষায় আটকে রয়েছে ৪০০ থেকে ৫০০ পণ্যবাহী ট্রাক। এর মধ্যে শুধুমাত্র ভোমরা বন্দরে আটকা রয়েছে প্রায় ২০০ থেকে ২৫০টি ট্রাক।

ভোমরা বন্দরের আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ফারহাদ ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম বলেন, “কাস্টমস স্টেশনের কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করায় বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।”

চরম বিপাকে শ্রমিক ও ট্রাকচালকরা
ভোমরা বন্দরে কর্মরত শ্রমিকরা জানান, শনিবার সকাল থেকে কোনো পণ্যবাহী গাড়ি আসেনি। তারা বেকার অবস্থায় বসে আছেন। এক শ্রমিক বলেন, “একদিন কাজ না করলে সংসার চালানো কঠিন হয়ে যায়। এখন বর্ষাকাল, বাইরেও কাজ নেই। এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মরব।”

ঢাকা থেকে পণ্য নিয়ে আসা কর্ণফুলী ফার্ম ও টেক্সটাইল মিলের ট্রাকচালক জয়নাল আবেদীন ও আবু মুসা জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে তারা বন্দরে আটকা পড়েছেন। ফলে পণ্য মালিকদের বাড়তি ডেমারেজ গুনতে হচ্ছে।

কর্তৃপক্ষের বক্তব্য
ভোমরা কাস্টমস স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কমপ্লিট শাটডাউন চলছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে।”

যাত্রীসেবা খোলা থাকলেও ব্যবসায়িক কার্যক্রমে বিপর্যয়
যদিও জরুরি প্রয়োজন বিবেচনায় আন্তর্জাতিক যাত্রীসেবা কার্যক্রম চলমান রয়েছে, তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুই দেশের ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। সরকারও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Tags: ভোমরা বন্দর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ককরোচ আন্দোলনে বদলে যাচ্ছে ভারতের রাজনীতির চেনা সমীকরণ
  • আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আন্দোলন শুরুর দিনেই পদ ছাড়তে চেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান
  • ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা এক দম্পতিকেে মারধর
  • সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার: আইনমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম