Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
১২:০২ pm ২২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী :

ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিস্থাপনসহ চার দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঔষধ ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা শহর মাইজদীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এটি বিসিডিএস কেন্দ্রীয় পরিষদের আহ্বানে সারাদেশব্যাপী পালিত কর্মসূচির অংশ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ওষুধ ব্যবসায়ীদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। তারা বলেন, ঔষধ বিক্রয়ের কমিশন বাড়ানো না গেলে ক্ষুদ্র ব্যবসায়ীরা টিকতে পারবে না।

চার দফা দাবির মধ্যে রয়েছে:
১. ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধি
২. মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নিয়ে প্রতিস্থাপন
৩. ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানির সরবরাহ বন্ধ
৪. সকল ঔষধের মূল্য সরকার নির্ধারণ করবে

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন সবুজ, সহ-সভাপতি সত্য নারায়ণ ভৌমিক, সদস্য মোতাহের হোসেন রাজু, ও কেমিস্ট মো. হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ভোক্তা স্বার্থ রক্ষা ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এই দাবিগুলো মেনে নেওয়া জরুরি। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ওষুধ খাতে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হলে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

Tags: ঔষধ ব্যবসায়ীমানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: তেলের বাজারে বড় দরপতন
  • মায়ের অসুস্থতার খবর শুনে মালয়েশিয়ায় প্রবাসী যুবকের মৃত্যু
  • পাঁচ মাসেও বিজ্ঞান বই পায়নি অষ্টম শ্রেণির ৬০ শিক্ষার্থী
  • শান্তিগঞ্জে কৃষক মজুর মৎস্যজীবীর ১০ দফা দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম